আজ শনিবার, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৫ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম কন্ট্রাক্টরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী 

আরো খবর

প্রতিনিধি, কক্সবাজার:
বীর মুক্তিযোদ্ধা ও সমাজপতি আবদুর রহিম কন্ট্রাক্টরের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। ২০১৫ সালের এ দিনে (৮ জুন) তিনি ৬৩ বছর বয়সে চট্টগ্রাম মা শিশু ও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। পরদিন ৯ জুন সকাল ১০টায় রামু উপজেলার ধেছুয়া পালং সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে মরহুমকে সমাহিত করা হয়। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ২ মেয়ে ও স্ত্রী নাতী নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। আবদুর রহিম কন্ট্রাক্টর সবসময় সাধারণ মানুষের পাশে থেকে সেবা করেছেন। রক্তচক্ষু উপেক্ষা করে গরীব দুঃখী, নির্যাতিত নিপীড়িত ও শোষিত বঞ্চিত মানুষের পক্ষে বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন। পাশাপাশি অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে সদা সোচ্চার ছিলেন। তাই আজও মানুষ তাঁকে গভীরভাবে স্মরণ করেন। এটা মরহুমের প্রতি এসব মানুষের ভালবাসার বহিঃপ্রকাশ। মরহুম আব্দুর রহিম কন্ট্রাক্টর ছিলেন একজন সৎ, দক্ষ, নিষ্ঠাবান ও উদ্যমী সমাজপতি। তাঁর মৃত্যুতে কক্সবাজারবাসী গভীরভাবে শোকাহত। মরহুম পিতার বিদেহী আত্মার শান্তি কামনা ও সবার কাছে দোয়া চেয়েছেন বড় ছেলে সাংবাদিক সাইফুর রহিম শাহিন।
আলোকিত প্রতিদিন/ ৮ জুন, ২০২১/ দ ম দ
- Advertisement -
- Advertisement -