আজ শনিবার, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৫ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকা-১৪ আসনের সাবেক সাংসদ তুহিনের মনোনয়ন দৌড়

আরো খবর

মিরপুর, প্রতিনিধি: 
মহিলা সংরক্ষিত আসনের সাবেক সাংসদ  ও ঢাকা ১৪ সংসদীয় আসনের বর্তমান হেভিওয়েট প্রার্থী সাবিনা আক্তার তুহিন। মনোনয়ন পত্র কেনার পর গণসংযোগ করেন মিরপুর দুই থেকে শুরু করে রুপনগরে এসে শেষ করেন। গণসংযোগ কালে  তিনি ঢাকা  ১৪ আসনের ভোটেরর কাছে উপ- নির্বাচনের দোয়া চেয়ে বলেন আপনারা বিগত দিনেও আমার পাশে ছিলেন আগামীতেও আপনাদের পাশে পাবো ইনশাল্লাহ। সবাই সরকারের ঘোষিত লকডাউন মেনে স্বাভাবিক ভাবে চলাচল করে নিজেকে সুস্থ রাখবেন সেই সাথে আগামী উপ-নির্বাচনে সরকারের নির্দেশ মতো স্ব-শরীরে উপস্থিত হয়ে আপনারা আমাকে এমপি হিসেবে মনোনীত করবেন বলে আমি মনে করি। আমার গণসংযোগ কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়, আমি এই আসনে জনগণের সাথে মিশে কাঁধে কাঁধ মিলিয়ে সবার সাথে কাজ করতে চাই এমন মন্তব্য করেন তিনি। এ সময় অনেক নেতাকর্মী ও ভোটাররা তার গণসংযোগে অংশ নিলে জনসমুদ্রে পরিণত হয়।
আলোকিত প্রতিদিন/ ৮ জুন, ২০২১/ দ ম দ
- Advertisement -
- Advertisement -