প্রতিনিধি, টাঙ্গাইল:
টাঙ্গাইলের সখীপুরে বিয়ের দাবিতে প্রবাসীর স্ত্রী এক সন্তানের জননী প্রেমিকের বাড়ীতে অনশন শুরু করেছেন। শনিবার (০৫ জুন) সকাল থেকে উপজেলার কালিয়া আজগরিয়া মাদ্রাসার পাশে ওই নারী বিয়ের দাবিতে লুৎফর রহমানের ছেলে প্রেমিক আরেফিন তানভীর (২৫) এর বাড়ীতে অনশন শুরু করে। এ ঘটনায় প্রেমিক আরেফিন তানভীর পালিয়ে যায়। তারপর প্রেমিকের বাড়ীতে বিষপান করে আত্মাহত্যার চেষ্টা করেন এ জননী । জানা যায়, আরেফিন তানভীর কচুয়া বাজারের স্টুডিও ব্যবসায়ী। একই ইউনিয়নের বড়চওনা গ্রামের শাহাদৎ হোসেনের মেয়ে ভাবনা আক্তার (২০) (প্রবাসীর স্ত্রী)‘র সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মেয়েটি প্রায় সময় তার দোকানে যাতায়াত করতো। সেখান থেকেই প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারপর বিয়ের প্রলোভন দেখিয়ে দুই বছর যাবৎ সঙ্গম করে আসছে বলে অভিযোগ ভাবনার। ভাবনা আক্তার বিয়ের চাপ দিলে প্রেমিক আরেফিন তানভীর বিয়ে করতে রাজি না হওয়ায় প্রেমিকের বাড়ীতে অনশন করেন বলেও ভাবনা আক্তার জানান । ভাবনা আক্তার আরও জানান, আমি মরে গেলেও এই বাড়ীতেই থাকবো। আরেফিন তানভীর আমাকে বিয়ে না করলে আমি এই বাড়ীতেই আত্মাহত্যা করবো। কালিয়া ইউনিয়নের চেয়ারম্যান কামরুল হাসান জানান, আমি মেয়েটিকে তার নিজ বাড়ীতে চলে যেতে বলছি। দুই পরিবারের সাথে কথা বলে ভাল একটা সিদ্ধান্ত নেবো। মেয়েটি আমার কথা রাখেনি। মেয়েটিকে পাহারা দেওয়ার জন্য আমি একটা গ্রাম পুলিশকে দায়িত্ব দিয়েছি।
আলোকিত প্রতিদিন/ ৮ জুন, ২০২১/ দ ম দ

