প্রতিনিধি, চকরিয়া:
চকরিয়া হস্তশিল্প ও দেশীয় পণ্য উৎপাদনমুখী সমবায় সমিতি লিঃ এর সদস্যদের নিয়ে চকরিয়া উপজেলা সমবায় দপ্তরের পক্ষ থেক দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ৮ জুন সকাল ১০ টায় বিআরডিবি হল রুমে, চকরিয়া উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও উপজেলা সহকারী সমবায় কর্মকর্তা মোঃ তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা সমবায় কর্মকর্তা মোঃ জহির আব্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন, চকরিয়া হস্তশিল্প ও দেশীয় পণ্য উৎপাদনমুখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি শারমিন জান্নাত ফেন্সি। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা সমবায় অফিসের প্রশিক্ষক লাবনী চৌধুরী। এতে চকরিয়ায় কর্মরত ক্ষুদ্র উদ্যোক্তাদের সংঘটন চকরিয়া হস্তশিল্প ও দেশীয় পণ্য উৎপাদন মুখী সমবায় সমিতি লিঃ এর ২৫জন নারী সদস্য উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/ ৮ জুন, ২০২১/ দ ম দ

