প্রতিনিধি , মিরপুর:
ঢাকা মহানগর উত্তর বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক,সাবেক ঢাকা সিটি করপোরেশনের ডেপুটি মেয়র ৬ নং ওয়ার্ড থেকে বারবার নির্বাচিত সাবেক কাউন্সিলর আহসান উল্লাহ হাসান এর প্রথম মৃত্যুবার্ষিকীতে তাঁর কবর জিয়ারত করেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন। এসময় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।মরহুমের কনিষ্ট পুত্র সাকিব এ সময় উপস্থিত ছিলেন। পল্লবী ও রুপনগর থানা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিল। কবর জিয়ারত শেষে মরহুম আহসান উল্লাহ হাসানের পরিবারের খোঁজ খবর নেওয়ার জন্য তার বাসায় যান শফিকুল ইসলাম মিল্টন।
আলোকিত প্রতিদিন/ ৮ জুন, ২০২১/ দ ম দ
- Advertisement -

