আজ সোমবার, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৬ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

সারিয়াকান্দিতে ৭ মাসের বিধবা গর্ভবতী

আরো খবর

প্রতিনিধি, বগুড়া:
বগুড়ার সারিয়াকান্দিতে এক বিধবা ৭ মাসের গর্ভবতী হয়েছেন। পেটের অনাগত সন্তানের পিতৃ পরিচয়ের দাবিতে থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল রোববার সারিয়াকান্দি থানায় এই অভিযোগ দায়ের করেন। জানা গেছে, ফুলবাড়ী ইউনিয়নের ফুলবাড়ী দক্ষিণপাড়া গ্রামের নাতাশা (ছদ্মনাম) এর বিয়ে হয় জামালপুর জেলার ইসলামপুর উপজেলার উলিয়া গ্রামের এরশাদুলের সাথে বিয়ের ৯ বছর ধরে ঘর সংসার করার পর মারা যায় স্বামী এরশাদুল। তিন সন্তানের জননী নাতাশা বাবার বাড়ী ওই ফুলবাড়ী দক্ষিণপাড়া চলে আসেন। বাবার অভাব-অনটনের সংসারে বিধবা মেয়ের ভরণ-পোষণ কঠিন হয়ে পরলে নাতাশা চাতাল শ্রমিকের কাজ নেয়। এর এক পর্যায়ে ৭ মাস পূর্বে সন্ধায় চাতালের পার্শ্বে বাঁশ ঝাঁড়ের নির্জন স্থানে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোড় পূর্বক শারীরিক নির্যাতন করে। এতে সে অন্তসঃত্বা হয়ে পরে। বিধবা অন্তসঃত্বা নারী বলেন, একই গ্রামের আফজাল ফকিরের ছেলে তারাজুল ইসলাম (৪০) একা পেয়ে এই সর্বনাশ করেছে। বর্তমানে অনাগত সন্তানটি পেটে নড়াচরা করছে। ২দিন আগে বিয়ের কথা বললেও এখন আর সে তাতে রাজি হচ্ছে না। তারাজুল ইসলাম পেটের সন্তানের পিতৃ পরিচয় দিতে নারাজ। লোক লজ্জার ভয়ে এতদিন কাওকে ঘটনাটি না বললেও বাধ্য হয়ে সে অভিযোগটি করেছেন। সারিয়াকান্দি থানার উপ-পরিদর্শক মাহাবুব হাসান জনান, অভিযোগটি গুরুতর। ভালোভাবে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আলোকিত প্রতিদিন/ ৭ জুন, ২০২১/ দ ম দ

- Advertisement -
- Advertisement -