আজ শনিবার, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৫ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

শ্রীনগরে বন্দুক ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

আরো খবর

প্রতিনিধি, মুন্সীগঞ্জ :
মুন্সীগঞ্জের শ্রীনগরে র‌্যাবের অভিযানে বন্দুক ও গুলিসহ মো: রুবেল মাঝি নামে এক অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার করা হয়েছে। রবিবার ৬ জুন রাত ৮টার দিকে উপজেলার ভাগ্যাকুল ইউনিয়নের উত্তর কামাগাঁও আলামিন বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অস্ত্র ব্যবসায়ী রুবেল মাঝি বাঘড়া ইউনিয়নের রুদ্রপাড়া গ্রামের মো: আনিস মাঝির ছেলে। র‌্যাব প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ সিপিসি ১ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার এ কে এম মুনিরুল আলম ও স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আবু ছালেহর নেতৃত্বে র‌্যাবের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে বাঘড়ার রৌদ্রপাড়া গ্রামের আনিস মাঝির ছেলে রুবেল মাঝি (৩০) কে আলামিন বাজার থেকে আটক করা হয়। র‌্যাব এক বিজ্ঞপ্তিতে জানায়, র‌্যাব-১১ সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার একেএম মুনিরুল আলম ও স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আবু সালেহের নেতৃত্বে র‌্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ভাগ্যকুলের আল-আমিন বাজার এলাকা থেকে রুবেল মাঝিকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে একটি দেশি তৈরি কাটা বন্দুক ও ২ রাউন্ড কার্তুজ (গুলি)১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। র‌্যাব আরো জানায়, রুবেল মাঝি শ্রীনগর থানা সহ মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অস্ত্র ব্যবসা চালিয়ে আসছে। সে এলাকায় অস্ত্র ব্যবসার সক্রিয় সদস্য। এ ঘটনায় অস্ত্র ব্যবসায়ী রুবেলের বিরুদ্ধে শ্রীনগর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

আলোকিত প্রতিদিন/ ৭ জুন, ২০২১/ দ ম দ

- Advertisement -
- Advertisement -