প্রতিনিধি, মানিকগঞ্জ:
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় শাহ আলমের বাড়িতে প্রাচীন ঐতিহ্যবাহী ছোটবেলার মজাদার খাবার গামলায় করে আম,দুধ,কলা,কাঠাল মেলা অনুষ্ঠিত হয়েছে।এতে প্রায় ৫০জন লোক অংশগ্রহণ করেন। গামলা মেলায় অংশগ্রহণ করেন উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক মো:মাসুউদুল হাসান,থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কদ্দুছ,থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক চকমিরপুর ইউপি চেয়ারম্যান মো:মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শওকত আলী,জিয়নপুর ইউনিয়নের চেয়ারম্যান মো:বেলায়েত হোসেন,আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাধারণ সম্পাদক মো: শামছুর রহমান শাহিন,থানা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মো:ছায়েদুর রহমান সাঈদ,মা এন্টারপ্রাইজের মালিক ও বিশিষ্ট ঠিকাদার আব্দুর রফিক,হক টিম্বার এন্ড সন্স এর মালিক ও বিশিষ্ট ব্যাবসায়ী ফজলুল হক, মো:শাহ আলম, উপজেলা নির্বাহী কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা গোবিন্দ্র লাল মন্ডল , শ্রমিক নেতা ও বিশিষ্ট ব্যাবসায়ী আবুল কালাম আজাদ, ঠিকাদার গাজী মিয়া,বয়াতী আব্দুল মান্নান ও রবিন্দ্রনাথ, মওলানা হযরত আলী ও হাফেজ মওলানা পিন্টু মিয়া,যুবলীগ নেতা সোহেল রানা ও রনি মিয়া প্রমুখ। ফল ও দুধ খাওয়া শেষে সারা দেশের মানুষের জন্যে ও করোনায় মুক্ত হতে সকলের প্রতি দোয়া করা হয়। এ বিষয়ে অনুষ্ঠানে যোগদানকারীরা বলেন বহুদিনের পুরানো কথা মনে পড়ে গেল এরকম খাবার আনন্দ করে ছোট বেলাতেই খেয়েছি তাই মেলায় এসে খুব ভালো লাগলো। সবশেষে গ্রাম বাংলার ঐতিহ্য বৈঠকি গান পরিবেশিত হয়। এতে গান পরিবেশন করেন গোবিন্দ্র লাল মন্ডল, সাবেক ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, রবিন্দ্রনাথ চক্রবর্তী, আব্দুর রফিক প্রমুখ।
আলোকিত প্রতিদিন/ ৭ জুন, ২০২১/ দ ম দ

