প্রতিনিধি, মাগুরা:
মাগুরা মহম্মদপুর উপজেলা বিনোপুর ইউনিয়নের কালুকান্দী গ্রামের রাস্তার পাশে পরিত্যক্ত পুকুরে বস্তাবন্ধি অজ্ঞাত যুবকের উদ্ধার লাশ করছে মহম্মদপুর থানা পুলিশ। এবং লাশের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। যুবকের ব্যক্তির নাম মোঃ আজিজুর রহমান (৩০)। মাগুরা সদর উপজেলার সংকোচখালি গ্রামের মৃত মুজিবর রহমানের ছেলে। সে নানার বাড়ি থাকতেন। আজিজুর রহমান মাগুরা সদর উপজেলার ইছাকাদা এলাকার আলতাফ উদ্দিনের জামাতা। ধারণা করা হচ্ছে দূর থেকে টুকরো করে গাড়িতে এনে ওই স্থানে ফেলে রেখে গেছে বলে ধারণা থানা পুলিশের। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনও জানা যায়নি। রবিবার সকালে মহম্মদপুর উপজেলার কালুকান্দী গ্রামের রাস্তার পাশে পুকুরে বস্তাবন্দি অজ্ঞাত লাশ দেখতে পায় স্থানীয় লোক। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) হাফিজুর রহমান। মহম্মদপুর থানার ওসি তারক বিশ্বাস ব্যাপারটি নিশ্চিত করেছেন।
আলোকিত প্রতিদিন/ ৬ জুন, ২০২১/ দ ম দ
- Advertisement -

