আজ শনিবার, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৫ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

সিরাজদিখানে বজ্রপাতে কলেজ ছাত্র নিহত

আরো খবর

প্রতিনিধি,মুন্সীগঞ্জ:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে বৃষ্টির মধ্যে মাঠে খেলতে গিয়ে বজ্রপাতে অপুর্ব বর্মন(১৭) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় অপু বর্মন (২১) , পরিচয় বর্মন(১৬) এবং পৃথক স্থানে রুনু খান নামে একজন নারী আহত হয়েছে । নিহত অপুর্ব বর্মন উপজেলার শেখরনগর ইউনিয়নের শেখরনগর জেলে পাড়া গ্রামের স্বপন বর্মনের ছেলে এবং আলী আজগর এন্ড আব্দুল্লাহ কলেজের এইচ এসসির পরীক্ষার্থী । পরিচয় ও অপু বর্মনের বাড়ী একই গ্রামে অপর আহত রুনু খান (৬৫)উপজেলার বাসাইল ইউনিয়নের ডাকাতি পাড়া গ্রামের সোহরাব খানের মেয়ে । গতকাল রবিবার বিকাল ৩ টায় উপজেলার শেখরনগর মাঠে ফুটবল খেলতে গিয়ে দুই যুবক এবং ডাকাতিয়া পাড়া গ্রামে বাহিরে কাজ করার সময় এ ঘটনা ঘটে । আহত তিনজনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে । শেখরনগর ইউপি চেয়ারম্যান মো.নজরুল ইসলাম এবং শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো.নাসির শেখ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন , দুপুর দিকে বৃষ্টি হলে রায় বাহাদুর শ্রীনাথ ইনষ্টিটিউশন স্কুলের মাঠে ফুটবল খেলতে ছিল যুবকরা ওই সময় বজ্রপাতে এক কলেজ ছাত্র মারা যায় এবং অপর দুইজন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছে এদিকে বাসাইল ইউনিয়নের ডাকাতিয়া পাড়া গ্রামের রুনু খান বজ্রপাতে আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন ।

আলোকিত প্রতিদিন/ ৬ জুন, ২০২১/ দ ম দ

- Advertisement -
- Advertisement -