প্রতিনিধি, গজারিয়া :
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় বালুয়াকান্দি ইউনিয়নে বালুয়াকান্দি বাস স্ট্যান্ড হতে ইউনিয়ন পরিষদ পর্যন্ত একমাত্র ইউনিয়ন বাসীর চলাচল রাস্তা । একই রাস্তার বালুয়াকান্দি ডাক্তার আব্দুল গাফফার স্কুল এন্ড কলেজ সংলগ্ন অল্প বৃষ্টিতেই পাকা রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হয়ে পুকুর খালের দৃশ্য ধারণ করছে । একই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে ছোটরায় পাড়া পশ্চিমপাড়া যেতে ইট সোলিং রাস্তায় খানাখন্দকে রয়েছে ভরপুর। অল্প বৃষ্টিতেই জনদুর্ভোগে পড়ছে স্থানীয় জনগণ সহ চলাচলকারি নারী-পুরুষ স্কুল-কলেজগামী শিক্ষার্থী। সীমাহীন দুর্ভোগ ও হয়রানির শিকার হচ্ছে, সিএনজি ,অটো মিশুক চালক ও চলাচলকারী যাত্রীরা। সি এন জি চালক ইয়াসিন, মিশুক চালক জাকির ,সোলেমান একই এলাকার স্থানীয় মিলন মিয়া ও হালিম জানান রাস্তার দুই পাশে বাড়িঘর উঁচু থাকায় অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয় ।পাকা রাস্তায় দূর্ভোগে পড়ি আমরা পরিবহন চালকসহ চলাচলকারি যাত্রী ও স্কুল-কলেজে আসা-যাওয়া শিক্ষার্থীরা। খানাখন্দকে ভরপুর রাস্তায় আসা যাওয়ার সময় অল্পতেই নষ্ট হচ্ছে সিএনজি, উল্টিয়ে পড়ছে মিশুক, আহত হচ্ছে চলাচলকারি যাত্রী ,কাদায় ও পানিতে নষ্ট হচ্ছে পরিধেয় পোষাক। ইউপি চেয়ারম্যান শহীদুজ্জামান জুয়েল জানান স্কুল এন্ড কলেজ সংলগ্ন রাস্তার দুই পাশে উঁচু থাকায় , পানি নিষ্কাশন ড্রেন নির্মাণ না করায় অল্প বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। ৪ নং ওয়ার্ডের ছোটরায়পাড়া পশ্চিমপাড়া যেতে রাস্তা কিছুদিন আগে সংস্কার কাজ হয়েছে। রাস্তার পাশে পাশে নিষ্কাশন ড্রেন না থাকায় দ্রুত সময়ে ভেঙ্গে যাচ্ছে রাস্তা সৃষ্টি হচ্ছে জনদুর্ভোগ। উপজেলা এলজিইডি প্রকৌশলী ইশতিয়াক আহমেদ জানান সংশ্লিষ্ট রাস্তার উপরে সংস্কার অনুদান চাহিদা অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আলোকিত প্রতিদিন/ ৬ জুন, ২০২১/ দ ম দ

