আজ শুক্রবার, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

টাঙ্গাইলে প্রতিবন্ধী যুবতী ধর্ষণকারী পলাতক আসামী গ্রেপ্তার

আরো খবর

প্রতিনিধি, টাঙ্গাইল:
টাঙ্গাইলের সখীপুরে বুদ্ধি প্রতিবন্ধী এক যুবতীকে জঙ্গলে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যাওয়া ধর্ষক মোস্তফাকে ১১দিন পর তথ্য প্রযুক্তি ব্যবহার করে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (০৫ জুন) সন্ধ্যায় মেয়েটি মোস্তফা কামালের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ এনে সখীপুর থানায় মামলা করলে ওই রাতেই ধর্ষকের ব্যবহৃত মুঠোফোন ট্র্যাগ করে টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলার গবিন্দাসী ইউনিয়নের বিলচাপড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর মোস্তফা কামাল ওই প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ করে পালিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে। রবিবার (০৬ জুন) সকালে ধর্ষক মোস্তফা কামালকে টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মেয়েটিরও ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। ধর্ষিতা ও তার পরিবার জানান, গত ২৬ মে বুধবার বিকেল সাড়ে চারটার দিকে বুদ্ধি প্রতিবন্ধী ওই যুবতী (২০) গরুর ঘাস কাটতে বাড়ির পাশে জঙ্গলের ধারে যান। এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা যাদবপুর ইউনিয়নের সংরক্ষিত নারী ইউপি সদস্য শিউলী বেগমের বাসায় ভাড়া থাকা দিনমজুর ভূয়াপুর উপজেলার মোস্তফা কামাল (৩৬) জোরপূর্বক জঙ্গলে নিয়ে ধর্ষণ করে। এক পর্যায়ে মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন দৌড়ে এসে মেয়েটিকে উদ্ধার এবং ধর্ষক মোস্তফাকে আটক করে উত্তমমাধ্যম দেন। খবর পেয়ে নারী ইউপি সদস্য শিউলী বেগম ৬নং ওয়ার্ডের আরেক ইউপি সদস্য বছির উদ্দিনকে সঙ্গে নিয়ে ওই মেয়েটির বাড়ি ছুটে আসেন। পরে ওই দুই ইউপি সদস্য বিষয়টি মীমাংসার কথা বলে ধর্ষক মোস্তফাকে বাসায় নিয়ে যান। পরদিন থেকে ধর্ষক মোন্তফাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিলনা এবং তার ব্যবহৃত মুঠোফোনটিও বন্ধ ছিল। ইউপি সদস্যদের কথায় ধর্ষককে হাতছাড়া করে দিশেহারা হয়ে পড়েন ওই নির্যাতিতা পরিবার। পরে পালিয়ে যাওয়া ধষর্কেকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচার চেয়ে পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত সংবাদটি পুলিশ ও গোয়েন্দা বিভাগের নজরে আসে। সখীপুর থানা পুলিশের সহায়তায় শনিবার সন্ধ্যায় ধর্ষিতা মামলা করলে পুলিশ ওই রাতেই ভূয়াপুর থানা পুলিশের সহায়তায় ধর্ষক মোস্তফা কামালকে গ্রেপ্ততার করে সখীপুর থানায় নিয়ে আসেন। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে সাইদুল হক ভূইয়া জানান, ধর্ষক মোস্তফা পালিয়ে গেলে শনিবার রাতে তার ব্যবহৃত মুঠোফোন ট্র্যাগ করে টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলার গবিন্দাসী ইউনিয়নের বিলচাপড়া থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোস্তফা কামাল ধর্ষনের বিষয়টি স্বীকার করলে রবিবার আদালেতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়।

আলোকিত প্রতিদিন/ ৬ জুন, ২০২১/ দ ম দ

- Advertisement -
- Advertisement -