প্রতিনিধি, নড়াইল:
নড়াইলে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২১ বিষয়ে জেলা অবহিত করণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ জুন) সিভিল সার্জন অফিসের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডাঃ নাছিমা আকতার। এ সময় সিভিল সার্জন ডাঃ নাছিমা আকতার জানান, ‘ভিটামিন এ খাওয়ান শিশু মৃত্যুর ঝুঁকি কমান’ স্লোগানে সারা দেশের ন্যায় নড়াইলে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ০৫ জুন শনিবার থেকে শুরু হয়ে ১৯ জুন পর্যন্ত চলবে। কর্মশালায় জানানো হয়, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে জেলার ০৬-১১মাস বয়সী ১১৮০৫ জন শিশুকে এবং ১২-৫৯ মাস বয়সী ৮৫৭৮০ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, জেলা তথ্য অফিসার ইবরাহিম আল মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুব্রত কুমার, ডাঃ অনিন্দিতা ঘোষ, ডাঃ শফিক তমাল প্রমুখ।
আলোকিত প্রতিদিন/ ৫ জুন, ২০২১/ দ ম দ

