আজ শনিবার, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৫ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

ধামরাইয়ে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রকল্পের উপকরণ বিতরণ

আরো খবর

নিজস্ব প্রতিনিধি: 
ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রকল্পের আওতায় সিআইজি সদস্যদের মাঝে বিভিন্ন প্রদর্শনীয় উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ৫ জুন ) সকাল ১১টার দিকে ধামরাই উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. সামিউল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ। প্রধান অতিথির বক্তব্যে এমপি বেনজীর আহমদ বলেন, ‘আমরা চাকরির পিছনে না দৌড়ে নিজের অল্প অর্থের একজন বড় উদ্যোক্তা হতে পারি। শিক্ষিত বেকার না থেকে প্রাণিসম্পদ বিভাগের বাংলাদেশ সরকারের দেওয়া প্রণোদনার মাধ্যমে সমাজে একজন বড় উদ্যোক্তা হওয়া সম্ভব। আমাদের দিনের সঙ্গে পাল্লা দিয়ে দুধ, ডিম, মাংসের চাহিদা বাড়ছে। এ চাহিদার কারণেই আমাদের দেশে বিভিন্ন প্রজাতির হাঁস, মুরগি, গরু, ছাগলসহ বিভিন্ন প্রাণী পালন করা হচ্ছে। এসব পালনের জন্য আমাদের সমাজে অনেক তরুণ ও গৃহিণীসহ আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে। আমরা শিল্প-বাণিজ্য হিসেবে যেভাবে পোশাকসহ বিভিন্ন পণ্য বিদেশে রপ্তানি করা হয়। একদিন এই বাংলাদেশ থেকে মাছ, মাংস, ডিম রপ্তানি করা হবে। আপনারা চাকরির পিছনে না ছুটে একজন সফল উদ্যোক্তা হন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. মোহাদ্দেছ হোসেন, পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির, উপজেলা ভাইস- চেয়ারম্যান সিরাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সোহানা জেসমিন মোক্তা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রফিকুজ্জামান, এনএটিপি-২ সহকারী পরিচালক ডা. মো. আব্দুল কাদের প্রমুখ।
আলোকিত প্রতিদিন/ ৫ জুন, ২০২১/ দ ম দ
- Advertisement -
- Advertisement -