আজ শনিবার, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৫ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

ফলজ, বনজ ও ভেষজ বৃক্ষ রোপনের আহ্বান প্রধানমন্ত্রীর

আরো খবর

আজ বিশ্ব পরিবেশ দিবস সেই উপলক্ষ্যে দেশবাসিকে গাছ লাগানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, আজকে বিশ্ব পরিবেশ দিবস। আমি নিজে বৃক্ষরোপন করলাম। সেই সাথে আমি সকল দেশবাসীকে আহ্বান জানাচ্ছি যে যার যেখানে যতটুকু জায়গা পান গাছ লাগান।
তিনি আরও বলেন, পরিবেশ আমাদের রক্ষা করতে হবে। এই দেশ আমাদের। আজকে জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে দেশকে রক্ষা করতে হলে আমাদের সবুজ বাংলাকে আরো সবুজ করতে হবে। ৩ টা করে গাছ লাগান। আমরা চাই যে একটা ফলজ, একটা বনজ আর একটা ভেষজ এই ধরনের গাছ লাগান।
প্রধানমন্ত্রী বলেন, শুধু লাগালে হবে না, গাছটা যাতে টিকে থাকে তার জন্য যত্ন করতে হবে। গাছ ফল দেবে অথবা কাঠ দেবে অথবা আপনাদের ঔষধ দেবে। নানাভাবে উপকৃত হবেন। জাতির পিতা স্বাধীনতা দিয়ে গেছেন উল্লেখ করে বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলার প্রত্যয়ের কথা জানিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহিদ ও সম্ভ্রম হারানো মা-বোনদের প্রতিও শ্রদ্ধা জানান শেখ হাসিনা। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গণভবনে একটি করে ‘ডুমুর’ ও ‘সোনালু’ গাছ লাগান প্রধানমন্ত্রী।
শনিবার (৫ জুন) সকালে গণভবনে জাতীয় বৃক্ষরোপন অভিযান-২০২১ এর উদ্বোধন করে গাছ লাগানোর বার্তা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আলোকিত প্রতিদিন / সা হা
- Advertisement -
- Advertisement -