আজ শুক্রবার, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ২৭ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরায় মানববন্ধন ও গাছের চারা বিতরণ

আরো খবর

প্রতিনিধি, সাতক্ষীরা:
‘গাছ লাগিয়ে ভরবো দেশ, গড়বো সোনার বাংলাদেশ’। ‘গাছ লাগিয়ে গড়লে দেশ, সুন্দর থাকবে পরিবেশ’। গাছ লাগান, পরিবেশ বাঁচান’। এমনই সব নজরকাড়া স্লোগান সম্বলিত প্লাকার্ডে পরিবেশ রক্ষায় গাছ লাগানোর আহ্বান জানিয়ে সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ জুন) সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে বেসরকারি সংস্থা হেড, ক্রিসেন্ট সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফর সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও গাছের চারা বিতরণ করেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক শিক্ষাবিদ অধ্যাপক আনিসুর রহিম, উন্নয়ন কর্মী শ্যামল বিশ্বাস, রহমান, সরদার গিয়াসউদ্দিন আহম্মেদ প্রমুখ। মানববন্ধনে বক্তারা উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতির বর্ণনা তুলে ধরে বলেন, প্রতিবছর দুর্যোগের শিকার হয়ে উপকূলবাসি নিঃস্ব হয়ে যায়। জলবায়ু ন্যায্যতা এ অঞ্চলের মানুষের অধিকার। অথচ সেই ন্যায্যতা থেকে আমরা বঞ্চিত। জলবায়ু ন্যায্যতা বাস্তবায়নে সরকারের সুদৃষ্টি কামনা করেন বক্তারা।

আলোকিত প্রতিদিন/ ৩ জুন, ২০২১/ দ ম দ

- Advertisement -
- Advertisement -