আজ , ।   

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দুপুরে খাবার হিসেবে খিচুড়ি রান্নার প্রকল্প  বাতিল

আরো খবর

আলোকিত ডেস্ক : প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দুপুরে খাবার হিসেবে খিচুড়ি রান্নার প্রকল্প  বাতিল করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। মঙ্গলবার (১ জুন) এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে ১৭ হাজার ২০০ কোটি টাকা ব্যয়ে প্রাইমারি স্কুল প্রকল্প উপস্থাপন করা হলে তা বাতিল করে নতুন প্রকল্পে এগোনোর কথা বলে।

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টির জোগান বৃদ্ধিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এ প্রকল্পের আওতায় দেশের ৪৯২ উপজেলা ও সিটি করপোরেশন এবং পৌরসভার ২১টি শিক্ষা থানার শিক্ষার্থীদের দুপুরে স্কুলে গরম খাবার দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল।

আজ (১ জুন) প্রকল্পটির বিষয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান  জানান, বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খিচুড়ি রান্নার ব্যবস্থা বাদ দিয়ে অন্য কী করা যায় সেটি ভাবতে হবে। কেননা রান্নাবান্না অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে। এছাড়াও প্রকল্পে সরকারি অর্থের পাশাপাশি স্থানীয় বিত্তবানদের কীভাবে অংশগ্রহণ করানো যায় সেটি তিনি ভাবতে বলেছেন।

আলোকিত প্রতিদিন / সা হা

- Advertisement -
- Advertisement -