আলোকিত প্রতিদিন : ভারতে করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণে দেশটির সঙ্গে স্থল সীমান্ত বন্ধের মেয়াদ আগামী ১৪ জুন পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। গতকাল শনিবার পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ভারতে করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় গত ২৬ এপ্রিল প্রথম দফায় দেশটির সঙ্গে সব স্থল সীমান্ত বন্ধ রাখার ঘোষণা দেয় সরকার। এরপর দ্বিতীয় দফায় ৩১ মে পর্যন্ত সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নেয় সরকার। সর্বশেষ শনিবার (২৯ মে) সীমান্ত বন্ধের মেয়াদ আরও এক দফা বাড়ানো হয়েছে।
আলোকিত প্রতিদিন / সা হা

