আজ শুক্রবার, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৪ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকা থেকে অপহৃত স্কুলছাত্রী মানিকগঞ্জে উদ্ধার: আটক ১

আরো খবর

প্রতিনিধি,মানিকগঞ্জ:
ঢাকার কচুক্ষেত থেকে অপহৃত নবম শ্রেণির এক স্কুলপড়ুয়া ছাত্রীকে মানিকগঞ্জ থেকে উদ্ধার করেছে র‌্যাব। এ সময় শান্ত রানা ওরফে শাহিন (২০) নামে এক যুবককে আটক করা হয়। রোববার (৩০ মে) দুপুরের দিকে মানিকগঞ্জ র‌্যাব ৪ এর কোম্পানি কমান্ডার এএসপি উনু মং বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার মধ্যরাতে জেলার দৌলতপুর উপজেলার চক মিরপুর এলাকা থেকে উদ্ধার হয় ওই স্কুলছাত্রী। অপহরণের সঙ্গে জড়িত থাকার দায়ে আটক শান্ত মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার সমেতপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। এএসপি উনু মং জানান, ফেসবুকের মাধ্যমে শান্তর সঙ্গে ওই স্কুলছাত্রীর পরিচয় হয়। এরপর তারা ঢাকার কচুক্ষেত এলাকায় দেখা করে। এ সময় ওই স্কুলছাত্রীকে অপহরণ করে নিয়ে আসে শান্ত। পরে দৌলতপুর উপজেলার চক মিরপুর এলাকায় শান্তর মামার বাড়িতে রাখে ওই স্কুলছাত্রীকে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে শান্তসহ মেয়েটিকে উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি।
আলোকিত প্রতিদিন/৩০ মে, ২০২১/ দ ম দ
- Advertisement -
- Advertisement -