আজ শুক্রবার, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৪ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

শহীদ জিয়া’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে অসহায়দের মাঝে খাদ্য ও নগদ অর্থ প্রদান

আরো খবর

মাজেদুল ইসলাম, মিরপুর:
৩০ মে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪০ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দারুসসালাম থানা বিএনপি’র পক্ষ থেকে দারুসসালাম থানা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৪ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ আবু বকর সিদ্দিক সাজু’র সার্বিক সহায়তায় অসহায় ও দুঃস্থ মানুষদের ভেতর খাদ্য-সামগ্রী, কাপড় ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য সৈয়দ নজরুল ইসলাম খাঁন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইঞা জুয়েল, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী। আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সহ-সভাপতি, সাবেক কমিশনার হাজ্বী মাসুদ খান ও দারুসসালাম থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আরিফ মৃধা। এ ছাড়াও ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফখরুল ইসলাম রবিন, সাধারণ সম্পাদক গাজী রেজওয়ানুল রিয়াজ ও সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম সাইদুলসহ ঢাকা ১৪ আসনের বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা।

আলোকিত প্রতিদিন/৩০ মে, ২০২১/ দ ম দ

- Advertisement -
- Advertisement -