আজ শুক্রবার, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৪ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

দেশি চারাকে ভিয়েতনামি চারা বলে বিক্রি করায় নার্সারি মালিককে জরিমানা

আরো খবর

প্রতিনিধি, পঞ্চগড়  : পঞ্চগড়ে দেশি নারিকেলের চারাকে ভিয়েতনামি চারা বলে বিক্রির দায়ে অন্তরা নার্সারিকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার অধিদফতর। বুধবার (২৬ মে) সন্ধ্যায় পঞ্চগড় সদর উপজেলা কৃষি অফিসে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন। জানা যায়, অনলাইনের মাধ্যমে একজন ভোক্তা অন্তরা নার্সারি থেকে নারিকেল গাছের ভিয়েতনামি প্রায় ৫০টি চারা অর্ডার করেন। পরে কুরিয়ারের মাধ্যমে ভোক্তার কাছে চারা পৌঁছালে দেখা যায়, সেগুলো দেশি নারিকেল গাছের চারা।
বিষয়টি উপজেলা কৃষি অফিসে জানালে কৃষি অফিসার ভোক্তা অধিদফতরের স্থানীয় কার্যালয়ে জানান। খবর পেয়ে ব্যারিস্টা বাজার এলাকার অন্তরা নার্সারিতে অভিযান চালিয়ে সত্যতা পায়। আর এতে নার্সারির মালিক নেপাল কুমারকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। রাতে পরেশ চন্দ্র বর্মন  বলেন, অন্তরা নার্সারিকে দেশি নারিকেলের চারাকে ভিয়েতনামি চারা বলে বিক্রির দায়ে এবং ভোক্তাকে প্রতারিত করার অপরাধে প্রশাস‌নিক ব্যবস্থায় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৪ ধারায় ৮ হাজার টাকা জ‌রিমানা করা হয় ও সতর্ক করা হয়। এ অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা ও জেলা নিরাপদ খাদ্য অফিসার সহযোগিতা করেন।
আলোকিত প্রতিদিন / সা হা
- Advertisement -
- Advertisement -