আজ সোমবার, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৬ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

জয়পুরহাটে দুই লাখ টাকার জাল নোটসহ আটক ৪

আরো খবর

সুজাউল ইসলাম, জয়পুরহাট : দুই লাখ টাকার জাল নোটসহ এ চক্রের ৪ সদস্যকে আটক করেছে জয়পুরহাট র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার (২৭শে মে) ভোর রাতে কালাই উপজেলার পুনট এলাকা থেকে জাল নোটসহ তাদের আটক করা হয়। র‌্যাব-০৫ এর জয়পুরহাট ক্যাম্প কমান্ডার সহকারি পুলিশ সুপার মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেছেন।  আটককৃতরা হলেন- নাটোরের সিংড়া উপজেলার তালহারা গ্রামের আসামী মোসলেম উদ্দিন আকন্দের ছেলে মানিক আকন্দ (৩৬), নজরুল ইসলাম প্রামানিকের ছেলে আব্দুর শুকুর আলী প্রামানিক (৩৪), গোদন কুড়ি গ্রামের আবুল কাশেম মৃধার ছেলে নায়েব আলী মৃধ (৩৪) ও জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার গোড়না গ্রামের আবু মুছা ফকিরের ছেলে জাকারিয়া ফকির (৩০)।
কমান্ডার সহকারি পুলিশ সুপার জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরেই তারা জাল নোট তৈরি করে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিলেন। পুনট হিমাগার এলাকায় জাল টাকা ক্রয়-বিক্রয় করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ লাখ টাকার জাল নোটসহ হাতেনাতে তাদের আটক করা হয়। পরে আটকৃতদের বিরুদ্ধে জয়পুরহাট জেলার কালাই থানায় মামলা দায়ের করাসহ তাদের সোপর্দ করা হয়েছে বলেও জানান।
আলোকিত প্রতিদিন / সা হা
- Advertisement -
- Advertisement -