আজ মঙ্গলবার, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

রাজশাহীতে ছিনতাইয়ের অভিযোগে ৪ যুবক গ্রেপ্তার 

আরো খবর

প্রতিনিধি, রাজশাহী :
রাজশাহীতে ছিনতাইয়ের অভিযোগে চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। নগরীর রাজপাড়া থানা পুলিশ সোমবার রাতে মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার চারজন হলেন- নগরীর ভদ্রা জামালপুর এলাকার মানিক বিশ্বাসের ছেলে মো. অনিক (২২), নামো ভদ্রা এলাকার মো. সুলতানের ছেলে বিশাল (২১), ছোটবনগ্রাম পূর্বপাড়ার এসএম এহসান উদ্দিনের ছেলে এস এম হাসান মোক্তাদ্দির ওরফে কিউট (১৮) এবং রামচন্দ্রপুর কেদুর মোড় বৌ বাজার এলাকার মো. শিহাব (১৮)। এরা পেশাদার ছিনতাইকারী। রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, গত ১৩ ফেব্রুয়ারি রুবিনা খাতুন নামে এক গৃহিনীর কাছ থেকে ভ্যানেটি ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটে। ব্যাগে দুটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিল। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে থানায় মামলা করেন। এরপর এসব ছিনতাইকারীদের শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা স্বীকার করেছেন যে, একজন দাঁড়িয়ে ছিলেন এবং অন্য তিনজন মোটরসাইকেল নিয়ে এসে ওই নারীর ব্যাগ ছিনতাই করেছিলেন। আসামিদের মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আলোকিত প্রতিদিন / ২৬ মে, ২০২১/ দ ম দ
- Advertisement -
- Advertisement -