প্রতিনিধি, গজারিয়া :
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন বাউশিয়া এলাকায় মেঘনাম স্টিল লিমিটেড শিল্প-কারখানার কার্বন মিশ্রিত ধোঁয়ায় পরিবেশ দূষণের অভিযোগ সহ নিকটবর্তী এলাকায় আম ,জাম, কাঁঠাল ,পেঁপে সহ নানা প্রকারের ফল-ফলাদি নষ্ট ও সকাল-সন্ধ্যায় ভোগান্তিতে আছে নারী পুরুষ এলাকাবাসী এবং চলাচলকারী পথচারী জনগণের অভিযোগ। আল মামুন বলেন অনেক সাংবাদিক, থানা পুলিশের কাছে বলা হয়েছে। ধোঁয়া বন্ধে কোন কাজ হচ্ছে না। ধোঁয়ায় আমাদের অনেক ক্ষতি করছে । আম ,জাম পেঁপে গাছে ফল ভালো হচ্ছে না। সকাল-সন্ধ্যায় ঘর থেকে বের হতে পারছি না। জসিম মিয়া বলেন শিল্প-কারখানা হতে দুইশত গজ পাশে আমার ঘরবাড়ি । ধোঁয়ার কারণে কিছু দেখা যায় না। গাছের আম ঝরে পড়ছে। ধোয়ায় বন্ধে কোন ব্যবস্থা হচ্ছে না । আমরা কি করতে পারি। তমিজউদ্দিন প্রধান বলেন সকাল-সন্ধ্যায় শিল্প-কারখানার ধোঁয়ায় চোখে কিছু দেখি না । ধোঁয়া অনেক ক্ষতি করে । চোখ জ্বলে, কাশি হয়, শ্বাসকষ্ট হয় । ঘরে থাকতে পারিনা । পথচারী তাজুল ইসলাম বলেন শিল্প-কারখানার ধোঁয়ার সময় আশেপাশে চলাচল করলে চোখ জ্বলে অন্ধকার হয়ে যায় এলাকা। দেখা যায় অতিরিক্ত কার্বন মিশ্রিত ধোঁয়া নিঃসরণকারী শিল্প-কারখানার আশেপাশের রয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ,ফায়ার সার্ভিস ,গজারিয়া থানা, ফাঁড়ি থানা এবং একাধিক রেস্টুরেন্ট এবং বিপনী বিতান ও বাড়িঘর । উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ডাক্তার নূরে আলম সিদ্দিকী জানান কার্বন মিশ্রিত ধোয়া স্বাস্থ্য জুকি বাড়িয়ে দেয়, বিশেষ করে অ্যাজমা, ফুসফুসের যেকোনো রোগ সহায়ক, ক্যান্সার রোগ সহ পরিবেশ বিরূপ প্রভাব ফেলে । পশু পাখি গাছপালা ফল-ফলাদি নষ্ট করে । ধোয়া নিঃসরণ শিল্প-কারখানার ফলে তাপমাত্রা বৃদ্ধি পায়, সাধারণত আবাসিক এলাকায় স্থাপন করা হয় না শিল্প এলাকায় এই সমস্ত মেল ফ্যাক্টরি থাকা উচিত । উপজেলা নির্বাহি অফিসার জিয়াউল ইসলাম চৌধুরী জানান সরেজমিনে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে । জেনারেল ম্যানেজার দেব বাবু উপস্থিত থেকেও সাংবাদিকদের সাথে কথা বলতে অনিচ্ছা পোষণ করেন । নিরাপত্তা প্রদান কর্মী মোয়াজ্জেম হোসেন জানান, কারখানার মালিক না থাকায় কথা বলার সুযোগ নেই ।
আলোকিত প্রতিদিন / ২৬ মে, ২০২১/ দ ম দ
- Advertisement -

