আজ শুক্রবার, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৪ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

ফটিকছড়িতে আলোচিত গৃহবধূ হত্যার প্রধান আসামি গ্রেফতার

আরো খবর

প্রতিনিধি, ফটিকছড়ি:
চট্টগ্রামের ফটিকছড়িতে সন্তানদের চোখের সামনে খুন হওয়া গৃহবধূ খতিজা বেগম খুকী হত্যার প্রধান আসামি মানিককে গ্রেফতার করেছে পুলিশ। ২৫ই মে মঙ্গলবার রাত ১২টার দিকে ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের বেড়াজালী এলাকা থেকে  গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফটিকছড়ি থানা পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী মানিকের বাড়ির পাশের একটি ডোবার পাড় থেকে দুটি ছুরি ও একটি রামদা উদ্ধার করেছে পুলিশ। উল্লেখ্য যে গত ২০ই মে বৃহস্পতিবার রাত ৩টার দিকে উপজেলার নাজিরহাট পৌর এলাকার প্রবাসী ইছা আহমদের ঘরের ছাদের সিঁড়ি রুমের গ্রিলের তালা ভেঙে প্রতিবেশী আজিজুর রহমানের ছেলে মানিক মিয়া (৩৫) ঘরে প্রবেশ করে সন্তানদের সামনে খতিজাকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেন। পুলিশ সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মানিক খতিজাকে হত্যার কথা স্বীকার করেছেন। মূলত খতিজার সাথে পরকীয়ার প্রেমের সম্পর্কের বিচ্ছিন্নতার জেরেই মানিক এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জানান। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
আলোকিত প্রতিদিন / ২৬ মে, ২০২১/ দ ম দ
- Advertisement -
- Advertisement -