বাবুল আহমেদ, মানিকগঞ্জ:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় যুবদল নেতা শেখ মানিককে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে শিবালয় থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে আসামি শেখ মানিককে মানিকগঞ্জ আদালতে পাঠানো হয়। মামলার বাদী ইমরান চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর কন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে স্থানীয় যুবদল নেতা শেখ মানিক তার ফেসবুক আইডিতে কুরুচিপূর্ণ ভিডিও শেয়ার করেন। আমি গত ২৩ এপ্রিল এই অপপ্রচারকারীর বিরুদ্ধে শিবালয় থানায় মামলা দায়ের করি। গতকাল রাতে শিবালয় থানা পুলিশ তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করে। শেখ হাসিনার বিরুদ্ধে এই অপ প্রচারকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। ভবিষ্যতে আর কেউ যেন প্রধানমন্ত্রীকে নিয়ে অপপ্রচার করার সাহস না পায়। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির জানান, শিবালয় উপজেলার দাসকান্দি গ্রামের মৃত নেয়ামত আলীর ছেলে শেখ মানিক গত ৪ এপ্রিল তার ব্যাক্তিগত ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ ভিডিও শেয়ার করেন। এ বিষয়ে গত ২৩ এপ্রিল শিবালয় উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডারের যুগ্ম-সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় গতকাল রাতে আসামি শেখ মানিককে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে শিবালয় উপজেলা ছাত্রলীগ বুধবার সকালে একটি আনন্দ মিছিল বের করে। এ সময় গেপ্তারকৃত আসামি শেখ মানিকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় ছাত্রলীগ নেতাকর্মীরা। উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক নাজমুল হুদা নয়ন বলেন,ডিজিটাল বাংলাদেশ গড়ার কারিগর রাস্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে যখন বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে রুপান্তর করেছেন ঠিক সেই মুহুর্তে বিএনপি যুবদলের নেতা কর্মীরা ঈর্ষানিত হয়ে যুবদল নেতা শেখ মানিক প্রধানমন্ত্রীকে নিয়ে অপ প্রচার চালাচ্ছে। আমি এই অপপ্রচারকারীর দৃষ্টান্ত মূলক শাস্তি চাই। শিবালয় উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিব হাসানাত আওয়াল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাড়াতে প্রচেষ্টা করেন তখনই বিএনপি জামাতের এজেন্ডা বাস্তবায়নে এই সব সন্ত্রাসী বাহিনী প্রধানমন্ত্রীকে নিয়ে অপ- প্রচারে লিপ্ত হয়। আমি উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে এই অপ- প্রচারকারী বিএনপি যুবদল নেতার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
আলোকিত প্রতিদিন / ২৬ মে, ২০২১/ দ ম দ
- Advertisement -

