আজ শুক্রবার, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৪ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

দোহাজারীতে চিংড়িতে জেলি মেশানোর দায়ে জরিমানা

আরো খবর

প্রতিনিধি, চন্দনাইশ:
চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার দেওয়ানহাট বাজারের মৎস আড়তে চিংড়ি মাছে ক্ষতিকর জেলি মেশানোর অপরাধে টিপু দাশ নামে এক মৎস ব্যবসায়ীকে দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় জেলিযুক্ত ১০০ কেজি বাগদা চিংড়ি জব্দ করা হয়। বুধবার (২৬ মে) সকাল ৭টায় চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। তাঁর সঙ্গে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের প্রধান সহকারী মোসলেম উদ্দিন, উপজেলা মৎস দপ্তরের ফিল্ড অফিসার সোলতান আহমদ, ক্যচিংনু মারমাসহ চন্দনাইশ থানার পুলিশ। একই দিন দোহাজারী বাজারে অভিযান চালিয়ে ক্রেতার সাথে প্রতারণার দায়ে মোঃ আজিজ নামে এক মাংস বিক্রেতাকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এবিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম বলেন, দোহাজারী পৌরসভার দেওয়ানহাট বাজারের মৎস আড়তে চিংড়ির ভেতর জেলি ঢুকিয়ে বিক্রি করা হচ্ছে- এমন তথ্যের ভিত্তিতে বুধবার সকালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।জেলি ঢোকানো চিংড়ি খেলে স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হতে পারে। তাছাড়া জেলি ঢুকিয়ে চিংড়ি মাছের ওজন বাড়িয়ে ক্রেতাদের সাথে প্রতারণা করা হয়।চিংড়ি মাছ জব্দ ও জরিমানা করার মাধ্যমে অসাধু ব্যবসায়ীদের সতর্ক করা হলো।অপরদিকে ক্রেতার সাথে প্রতারণা করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দোহাজারী বাজারে এক মাংস বিক্রেতাকে জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আলোকিত প্রতিদিন / ২৬ মে, ২০২১/ দ ম দ

- Advertisement -
- Advertisement -