আজ শুক্রবার, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৪ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

রুমায় ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌অনুষ্ঠিত হতে যাচ্ছে বঙ্গবন্ধু গোলকাপ ফুটবল টুর্নামেন্ট

আরো খবর

প্রতিনিধি, রুমা:
বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতিতে জাতীয় গোলকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ-১৭ বালক ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় ফুটবল টুর্নামেন্ট রুমায় টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে । উদ্বোধনী খেলায় লড়াই হবে ১নং পাইন্দু ইউপি একাদশ বনাম রুমা ২নং ইউপি একাদশ। ২৫ মে ২০২১ দুপুর সাড়ে ১২টায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়ামিন হোসেন সভাপতিত্বে উপজেলা প্রশাসন কার্যালয়ে ফুটবল টুর্নামেন্ট প্রস্তুতি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে । আগামী উদ্বোধনী খেলা ২৮ মে বিকাল সাড়ে ৩ঘটিকায় রুমায় ঐতিহ্যবাহী সরকারি উচ্চ বিদ্যালয় মনোরম পরিবেশে মাঠে অনুষ্ঠিত খেলা অনুষ্ঠিত হবে।  বঙ্গবন্ধু জাতীয় ফুটবল টুর্নামেন্টে মোট চারটি দল অংশগ্রহণ করবে ১নং পাইন্দু, ২নং রুমা সদর ইউপি, ৩নং রেমাক্রি প্রাংসা ইউপি, ৪নং গালেংগ্যা ইউপি । উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়ামিন হোসেন জানান, উদ্বোধনী খেলার দিন দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ২য় ম্যাচে রেমাক্রিপ্রাংসা ইউপি একাদশ বনাম গ্যালেঙ্গ্যা ইউপি একাদশ এর মধ্যে লড়াই হবে।  ৩০ মে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে এবং যারা বিজয়ী হবে ঐ দলকে জেলা পর্যায়ে খেলা অংশগ্রহণ করতে বান্দরবান জেলা সদরে পাঠানো হবে। ফাইনাল খেলা প্রতিযোগিতা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রুমা উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মারমা । সাথে আরো উপজেলা বিভিন্ন দপ্তর পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এছাড়াও রুমা উপজেলা চার ইউনিয়নের চেয়ারম্যানগণ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সরকারি/বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ, ক্রীড়া অনুরাগী কমিটির সমূহের সভাপতি/ সম্পাদক সভায় উপস্থিত থেকে সকলের সহযোগিতার মাধ্যমে সাফল্যমন্দিত করতে অনুরোধ জানিয়েছে উপজেলা প্রশাসন। তবে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্য বিধিমালা মেনেই তাগিদ দিয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়ামিন হোসেন জানান সরকারের নির্দেশিত স্বাস্থ্য বিধি মেনে চলতে সকলের প্রতি আহবান জানিয়েছেন । সরকারের নিয়মাবলি মেনেই সামাজিক দুরত্ব বজায় রেখে দর্শকদের সবার মুখে মাস্ক পরিধানের বিষয়টিও নিশ্চিত করতে হবে। খেলার মাঠে প্রবেশ মুখে হাত ধোয়া ও মাস্ক ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন।
আলোকিত প্রতিদিন / ২৬ মে, ২০২১/ দ ম দ
- Advertisement -
- Advertisement -