প্রতিনিধি, নওগাঁ :
নওগাঁর পোরশা উপজেলার ৩ নং ছাওড় ইউপির ২০২১-২০২২ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৫মে) দুপুর ২টায় ইউনিয়ন পরিষদের হলরুমে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূূরত্ব মেনে বাজেট ঘোষণা করা হয়। ইউপি চেয়ারম্যান ফখরুদ্দীন আলী আহম্মের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাবেক চেয়ারম্যান মোজাহারুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ শাহ্, বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান, সাংবাদিক সিরাজুল ইসলাম, সাংবাদিক আইনুল হক ,ইমাম রবিউল ইসলাম, পুরহিত জেঠা মারডী প্রমুখ। সভায় ৩ কোটি, ১৩ লক্ষ ৫৮হাজার ৩৫৬ টাকার বাজেট ঘোষণা করেন ইউপি সচিব মিজানুর রহমান। বরাদ্দকৃত অর্থ ইউনিয়ন পরিষদের রাজস্ব ও উন্নয়ন হতে ৩,১৩, ৫৮,৩৫৬ টাকা আয় এবং বিভিন্ন খাতে ৩,১১, ৬৯, ৭১৯ টাকা ব্যয় দেখানো হয়েছে। উদ্বৃত্ত দেখানো হয়েছে ১,৮৮, ৬৩৭ টাকা।
আলোকিত প্রতিদিন / ২৬ মে, ২০২১/ দ ম দ
- Advertisement -

