আজ শুক্রবার, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৪ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

চীন থেকে দেড় কোটি টিকা কিনতে যাচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী

আরো খবর

আলোকিত ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন জানান, চীন থেকে দেড় কোটি টিকা কেনার আয়োজন প্রায় চূড়ান্ত  । সব ঠিকঠাক থাকলে আগামী জুন থেকে প্রতি মাসে ৫০ লাখ করে তিন চালানে এই টিকা আসবে বলে জানান তিনি।  মঙ্গলবার (২৫ মে) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান তিনি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পাওয়া সিনোফার্মের পাশাপাশি চীনের টিকা সিনোভ্যাকও এই চালানে আসতে পারে বলে জানান তিনি। পাশাপাশি রাশিয়া থেকে ভ্যাকসিন আনতেও তৎপরতা অব্যাহত আছে জানিয়ে তিনি বলেন, সেটিও দ্রুতই মিলতে পারে।

আলোকিত প্রতিদিন / সা হা

- Advertisement -
- Advertisement -