আবুল কালাম, ধামরাই:
ধামরাই উপজেলা ছাত্রলীগের ১ নং যুগ্ম আহ্বায়ক রবিউল করিম রুবেলকে ছিনতাইকারী আখ্যা দিয়ে ঝাড়ু মিছিল করেছে উপজেলার বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের নেতা-কর্মীরা। মঙ্গলবার (২৫ মে) সকালে ধামরাই থানা বাসস্ট্যান্ডে অবস্থিত ধামরাই প্রেসক্লাবের সামনে ছাত্রলীগের ওই নেতার বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও মানবন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় ছাত্রলীগের নেতা-কর্মীরা। এসময় ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের ছাত্রলীগ নেতা-কর্মীরা ঝাড়ু হাতে করে ওই মানবন্ধনে অংশ নেয়। মানববন্ধনে অংশ নিয়ে ছাত্রলীগের ১নং যুগ্ম আহ্বায়ক রবিউল করিম রুবেলকে ছিনতাইকারী ও শিবির হিসেবে আখ্যা দিয়ে সম্প্রতি তার বিভিন্ন কর্মকান্ডে অসন্তোষ প্রকাশ করেন। উল্লেখ্য, গত ২৩মে উপজেলা ছাত্রলীগের ১নং যুগ্ম আহ্বায়ক রবিউল করিম রুবেলের হাতে ব্যাপকভাবে আহত হয় সভাপতি প্রার্থী জামিল হোসেন। এ ঘটনায় তীব্র নিন্দা ও সমালোচনার মুখে পরেছে রবিউল করিম রুবেল।
আলোকিত প্রতিদিন / ২৫ মে, ২০২১/ দ ম দ
- Advertisement -

