আজ বৃহস্পতিবার, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৩ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

টাঙ্গাইলে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

আরো খবর

প্রতিনিধি, টাঙ্গাইল:
স্বাস্থ্যবিধি মেনে আংশিকভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (২৪ মে) সকালে শহরের নিরালাড় মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সানজিদা মিম, ফাতেমা রহমান বিথী, ইভানা জামান খান ঐশী, বজলুল রহমান, কাওছার আহমেদ, মো. আল আমিন প্রমুখ। এসময় বক্তারা বলেন, এক বছরের বেশি সময় ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দেশে সব কিছু চালু হলেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা হচ্ছে না। এভাবে আর কত দিন আমরা বসে থাকবো? চলতি মে মাসের মধ্যে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার জোর দাবি জানান তারা। অন্যথায়, সারা দেশের শিক্ষার্থীরা একত্রিত হয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন বক্তারা।

আলোকিত প্রতিদিন / ২৪ মে, ২০২১/ দ ম দ

- Advertisement -
- Advertisement -