প্রতিনিধি,ঈশ্বরদী:
ঈশ্বরদী ভাটাপাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে শিপন ও রুবেল নামে দুজন ব্যক্তিকে হাতুরি,বাঁশ ও বাসের লাঠি দিয়ে ক্ষত ও বেদম ভাবে আহত করেছেন । শুক্রবার সকাল ১০: ৩০ মিনিটে ঈশ্বরদী ভাটাপাড়া দক্ষিণ নারিচায় এ ঘটনা ঘটে । আহত শিপন ঈশ্বরদী পৌর কলেজরােড বকুলের মােড়ে মনােয়ার হােসেন মনােয়ারের ছেলে ও রুবেল একই এলাকার শাহাবুদ্দিন এর ছেলে । আহত শিপনের বড় ভাই জানান , ভাটাপাড়া দক্ষিণ নারিচায় আমাদের মুরগীর খামারে আমার ভাই অবস্থান করলে এমন সময় পূর্ব শত্রুতার জের ধরে ঐ এলাকার জমিন ( পিতা মৃত উকিল প্রামানিক ) ও জমিনের ছেলে আব্দু বক্কর খামারে প্রবেশ করে আমার ভাইকে অকথ্য ভাষায় গালাগালি শুরু করে , আমার ভাই ( শিপন ) গালাগালি করতে নিষেধ করলে তাদের হাতে থাকা হাতুরি , বাশের লাঠি ও কাছে থাকা চাকু দিয়ে বিভিন্ন জায়গায় ক্ষত সহ এলােপাতাড়ি ভাবে আঘাত করে । এতে শিপন গুরুত্বর আহত হলে ঈশ্বরদী সরকারী হাসপাতালে ভর্তি করা হয় ।
আলোকিত প্রতিদিন / ২৩ মে, ২০২১/ দ ম দ
- Advertisement -

