আজ বৃহস্পতিবার, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৩ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলে এগিয়ে গেছে বাংলাদেশ

আরো খবর

আলোকিত ডেস্ক : মাথাপিছু আয়ে প্রতিবেশী রাষ্ট্র ভারতকে ছাড়িয়ে গেল বাংলাদেশ। সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাময়িক হিসাবে, মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলে এগিয়ে গেছে বাংলাদেশ।

২০২০-২১ অর্থবছরে বাংলাদেশের মাথাপিছু আয় বেড়ে ২ হাজার ২২৭ মার্কিন ডলার হয়েছে। বাংলাদেশি মুদ্রায় তা বছরে ১ লাখ ৮৮ হাজার ৮৭৩ টাকা। অন্যদিকে সর্বশেষ হিসাব অনুযায়ী ভারতের মাথাপিছু আয় ১ হাজার ৯৪৭ ডলার। বাংলাদেশির মুদ্রায়  ১ লাখ ৬৫ হাজার ১৭০ টাকা।  বাংলাদেশের ভারতের চেয়ে ২৮০ ডলার বেশি। ২০০৭ সালে বাংলাদেশের মাথাপিছু আয় ভারতের মাথাপিছু আয়ের অর্ধেক ছিল।

বিশ্লেষকরা বলছেন, করোনা মহামারির  মাথাপিছু আয় কমার প্রধান কারণ। করোনার প্রভাব কমে এলেই ভারতের রপ্তানি প্রবৃদ্ধি অনেক বাড়বে। ভারতের অর্থনীতিতে কিছু অনর্থক নীতি থাকলেও সমস্যা কেটে যাবে বলে আশা করেন তারা।

আলোকিত প্রতিদিন / সা হা

- Advertisement -
- Advertisement -