আজ বৃহস্পতিবার, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৩ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

পাসপোর্ট জমা দেওয়ার শর্তে জামিন পেলেন সাংবাদিক রোজিনা ইসলাম

আরো খবর

আলোকিত ডেস্ক : পাঁচ হাজার টাকা মুচলেকা এবং পাসপোর্ট জমা দেওয়ার শর্তে জামিন পেলেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম। স্বাস্থ্য মন্ত্রণালয়ের করা মামলায় রবিবার (২৩ মে) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) রোজিনা ইসলামের জামিন আবেদন মঞ্জুর করেন।

এর আগে গত বৃহস্পতিবার (২০ মে) ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহ ভার্চুয়াল আদালতে জামিন আবেদনের ওপর দুই পক্ষের শুনানি শোনার পর আদেশ অপেক্ষমাণ রাখেন। পরে জানানো হয়, রবিবার আদেশ দেওয়া হবে।

রোজিনার আইনজীবী এহসানুল হক সমাজী সাংবাদিকদের বলেন, এজাহারে সে রকম কোনো আলামতের বর্ণনা নেই। যে আলামতের কথা বলা হচ্ছে, তা পরে ম্যানিপুলেট করা। তাই এ মামলায় জামিন পাওয়াটা আসামির প্রতি কোনো দয়া বা অনুগ্রহ নয়; বরং জামিন পাওয়াটা তাঁর মৌলিক অধিকার।

উল্লেখ্য, গত ১৭ মে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঁচ ঘণ্টা আটকে রাখার পর নথিপত্র চুরি ও ছবি তুলে নেওয়ার অভিযোগে দণ্ডবিধির ৩৭৯ ও ৪১১ ধারায় এবং অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের ৩ ও ৫ ধারায় মামলা দিয়ে রোজিনাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়।
আলোকিত প্রতিদিন / সা হা

- Advertisement -
- Advertisement -