প্রতিনিধি, রায়পুর (লক্ষ্মীপুর):
রায়পুর উপজেলা হায়দারগন্জ বাজার বটতলা সংলগ্ন পুকুর থেকে ২৩মে রবিবার সকাল ৮ঘটিকার সময় এক বৃদ্ধের লাশ ভাসমান অবস্থায় রাস্তায় চলাচলরত লোকজন দেখতে পায়। পরে স্হানীয় লোকজন পাশ্ববর্তী হায়দারগন্জ ফাঁড়ি থানায় সংবাদ প্রেরণ করে। সংবাদ পেয়ে তাৎক্ষণিক ফাঁড়ি থানার কর্তব্যরত কর্মকর্তা দ্রত ঘটনা স্হলে পৌঁছে এলাকার লোকজনের সহযোগিতায় লাশটি পুকুর থেকে তুলে উপরে নিয়ে আসে। পরে উপস্থিত লোকজন লাশটি দেখে নিশ্চিত করে ঐ ব্যক্তির নাম আলী আহমেদ দরবেশ,বয়স:৭০ বছর, পিতা: আয়ুব আলী, গ্রাম: চর আবাবিল,আহাম্মদ আলী বেপারী বাড়ি। তিনি দীর্ঘ দিন হায়দারগন্জ বাজারস্হ আনোয়ার হুজুরের দরবারের খাদেম ছিলেন। পরিবার ও স্হানীয় লোকজনের ধারণা সকাল বেলা নামাজের অজু করার সময় দূর্ঘটনা বসত পানিতে পড়ে যান। বয়স্ক লোক হওয়ায় তিনি আর পানি থেকে উঠতে পারেনি। সেখানেই তিনি মারা যান। এ ব্যপারে জানতে চাইলে রায়পুর থানার অফিসার ইনচার্জ আবদুল জলিল বলেন, প্রাথমিক সুরতহাল রিপোর্টে দেখা যায় তার শরীরে আঘাতের চিহ্ন নাই । পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশটি পরিবারের লোকদের কাছে হস্তান্তর করা হয়।
রায়পুরের বটতলা পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
আলোকিত প্রতিদিন / ২৩ মে, ২০২১/ দ ম দ
- Advertisement -
- Advertisement -

