আজ শুক্রবার, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৪ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

মানিকগঞ্জের সাটুরিয়ায় ইয়াবাসহ ইউপি সদস্য আটক

আরো খবর

প্রতিনিধি, মানিকগঞ্জ:
মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলায় ইয়াবাসহ ইউপি সদস্য মনোয়ার হোসেনকে (৩৫) আটক করেছে র‌্যাব। রবিবার দুপুরে সাটুরিয়া উপজেলার কামতা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মনোয়ার হোসেন কামতা গ্রামের মৃত বদর উদ্দিনের ছেলে। তিনি উপজেলার ধানকোড়া ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য। র‌্যাব-৪ এর মানিকগঞ্জ সিপিসির এএসপি উনু মং জানান, গোপন সংবাদের ভিত্তিতে কামতা এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেলের টুলবক্স থেকে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানান।

আলোকিত প্রতিদিন / ২৩ মে, ২০২১/ দ ম দ

- Advertisement -
- Advertisement -