আজ রবিবার, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১০ মে ২০২৬ খ্রিস্টাব্দ

আবারও বাড়লো লকডাউনের মেয়াদ তবে চলবে দূরপাল্লার বাস, লঞ্চ, ট্রেন

আরো খবর

আলোকিত ডেস্ক : সরকার দেশে চলমান লকডাউনের মেয়াদ বাড়ালো আরও  এক সপ্তাহ। সিদ্ধান্ত অনুযায়ী   ২৪ মে থেকে লকডাউন আগামী ৩০ মে  পর্যন্ত বলবৎ থাকবে। তবে বিধিনিষেধের মধ্যে আগামীকাল সোমবার (২৪ মে) থেকে দূরপাল্লার বাস, লঞ্চ, ট্রেন স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে পারবে। ​রোববার  (২৩ মে) নতুন করে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, আন্তঃজেলাসহ সব ধরনের গণপরিবহন আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে পারবে। অবশ্যই যাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে মাস্ক পরিধানসহ সকল স্বাস্থ্যবিধি মেনে চলতে  হবে। রেস্তোরাঁ স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসনে খুলে দেওয়া হবে ২৪ মে থেকে। তবে সরকারি ও বেসরকারি অফিস-আদালতের ক্ষেত্রে পূর্বের নিয়ম বহাল থাকবে।

আলোকিত প্রতিদিন / সাগর

- Advertisement -
- Advertisement -