আজ শনিবার, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ১১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

ফুলবাড়ীতে মৎস্যজীবি লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা 

আরো খবর

প্রতিনিধি, ফুলবাড়ী (কুড়িগ্রাম):
বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবি লীগের ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২২ মে সকাল ১১ টায় উপজেলার নাওডাঙ্গা পুলেরপাড় বাজারস্থ বঙ্গবন্ধু স্মৃতি সংসদ কার্যালয়ে ফুলবাড়ী উপজেলা শাখা মৎস্যজীবি লীগের আয়োজনে আহ্বায়ক কমিটির সভাপতি আতাউর রহমান রতনের  সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা মৎস্যজীবি লীগের সভাপতি মোস্তফা জমিদার, ফুলবাড়ী উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হুদা দুলাল, কুড়িগ্রাম জেলা পরিষদ সদস্য আহম্মদ আলী পোদ্দার রতন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর ইউনিয়ন চেয়ারম্যান হারুন অর রশিদ হারুন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক মিলন, উপজেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি এমদাদুল হক মিলন, মৎস্যজীবি লীগ নেতা জমসেদ আলী, আব্দুল জলিল পারভেজ, মনসুর আলী, নুরুল হুদা পল্লব, মুমিনুল হক প্রমুখ। উপজেলা মৎস্যজীবি লীগের  আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন মন্জুরের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা শেষে মৎস্যজীবি লীগের ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।
আলোকিত প্রতিদিন / ২২ মে, ২০২১/ দ ম দ
- Advertisement -
- Advertisement -