আজ বৃহস্পতিবার, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৩ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

চকরিয়ায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

আরো খবর

প্রতিনিধি, চকরিয়া (কক্সবাজার):
কক্সবাজারের চকরিয়ায় পিকআপ ও মোটারসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বোরহান উদ্দিন বিপু (২৩) ও তাবাচ্ছুম মারিয়া জুঁই (১৫) নামের দুই মোটরসাইকেল আরোহী দুই যুবক-যুবতী নিহত হয়েছেন। শুক্রবার (২১ মে) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার বানিয়ারছড়া স্টেশনের দক্ষিণে ময়লার ডিপো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, কুমিল্লা জেলার কতোয়ালী কাপটন বাজার এলাকার দুলাল মিয়ার ছেলে বোরহান উদ্দিন বিপু (২৩) ও একই এলাকার মিশর আহমদের কন্যা তাবাচ্ছুম মারিয়া জুঁই (১৫)। দূর্ঘটনার পরপরই চিরিংগা হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে।এ সময় দূর্ঘটনা কবলিত গাড়ি দুইটি জব্দ করে পুলিশ। তবে দূর্ঘটনার পর পরই পিকআপ চালক ও হেলফার পলাতক রয়েছেন। পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, বিপু ও জুঁই শুক্রবার ভোরে মোটরসাইকেলযোগে কক্সবাজার থেকে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দেন। প্রতিমধ্যে তারা এদিন সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার বানিয়ারছড়া স্টেশনের দক্ষিণে ময়লার ডিপো এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই নিহত হয় মোটরসাইকেল আরোহী দুই যুবক যুবতী। দূর্ঘটনার পরপরই চিরিংগা হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে। এ সময় দূর্ঘটনা কবলিত গাড়ি দুইটি জব্দ করা হয়। চিরিংগা হাইওয়ে পুলিশের ইনচার্জ পরিদর্শক একেএম শরফউদ্দিন বলেন, নিহত দুইজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পিকআপ গাড়িটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাকত রয়েছেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আলোকিত প্রতিদিন / ২২ মে, ২০২১/ দ ম দ

- Advertisement -
- Advertisement -