প্রতিনিধি, রাজশাহী:
আড়ানী নূর নগর রেলওয়ে স্টেশনে ভিআইপি রুম ও রেস্ট হাউজের কাজ চলছে। নির্মাণ কাজ করায় রাজমিস্ত্রিসহ ঠিকাদারি কর্মচারীদের কাজ করার জন্য লোহার রড খরিদ করে আড়ানী নূর নগর রেলওয়ে স্টেশনের উপরে রাখা হয়েছিলো। কিন্তু শুক্রবার ২১মে অনুমান সকাল ৯ টার সময় লোহার রডের কাজ করার জন্য সেখানে গিয়ে দেখা যায় প্রায় ৩০০কেজি লোহার রড চুরি হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাত্রি ১০টার পর হতে ২১মে ভোর ৪.৩০ দিকে চুরি হয় । রেলস্টেশনের নাইট গার্ডকে বলা হলে সে বলে আমি নামাজের জন্য বাসায় গিয়েছিলাম । চুরি হয়ে যাওয়া রডের বিষয়ে আরো বেশকিছু জনকে জিজ্ঞাসা করিলে এ বিষয়ে কেউ কিছুই বলতে পারছেন না । এ বিষয়ে বাঘা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে ।
আলোকিত প্রতিদিন / ২২ মে, ২০২১/ দ ম দ

