আজ বৃহস্পতিবার, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৩ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

মানিকগঞ্জ হরিরামপুরে ঝুলন্ত লাশ উদ্ধার

আরো খবর

প্রতিনিধি, মানিকগঞ্জ:
মানিকগঞ্জের হরিরামপুরে উপজেলা আবির হোসেন (১৬) নামের এক স্কুল ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (২২ মে) সকালে চালা ইউনিয়নের বাবুপুর গোপালপুর গ্রাম থেকে ঝুলন্ত অবস্থায় পুলিশ তার মরদেহ উদ্ধার করে। আবির ওই এলাকার মো. আব্দুর রশিদের ছেলে। সে দিয়াবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন। এলাকা সূত্রে জানা যায়, আবিরের মা দীর্ঘদিন আগে তার বাবাকে ছেড়ে চলে যায়। পরে কয়েক বছর আগে তার বাবা দ্বিতীয় বিয়ে করে। দ্বিতীয় মা এবং বাবার বিয়ের বিষয়ে তাদের পারিবারিক দ্বন্দ্ব চলছিল। হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মূঈদ চৌধুরী জানান, সকালে ওই কিশোরের পরিবার থেকে জানালে আনুমানিক সাড়ে ৮ টার দিকে আবিরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে লাশ ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপালে প্রেরণ করা হয়। পারিবারিক কলহের জেরে আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। এছাড়া ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান তিনি।

আলোকিত প্রতিদিন / ২২ মে, ২০২১/ দ ম দ

- Advertisement -
- Advertisement -