আজ বৃহস্পতিবার, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৩ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

মানিকগঞ্জ ঘিওরে বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ

আরো খবর

প্রতিনিধি, মানিকগঞ্জ:
মানিকগঞ্জের ঘিওর উপজেলার পয়লা গ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করেছে কাউছার মিয়া ( ১৯ ) নামে এক কলেজ ছাত্র । ঘটনাটি ঘটেছে গত বুধবার রাত সাড়ে ৯ টার দিকে ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের পয়লা গ্রামের মোঃ সাহাদতের বাড়ীতে । সে দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নের মুকুন্দবাড়ী গ্রামের মোঃ গফুর মিয়ার ছেলে। পুলিশ খবর পেয়ে ধর্ষককে গ্রেফতার করেছে। মামলা সূত্রে জানা যায়, ঘিওর উপজেলার পয়লা গ্রামের সাহাদাৎ মিয়ার মেয়ে তেরশ্রী কালি নারায়ন ইনষ্টিটিশনের দশম শ্রেণির ছাত্রী। দির্ঘদিন যাবত কাউছারের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলে । গত বুধবার রাত সারে ৯ টার দিকে বিয়ের কথা বলে তাকে তার বিশ্রাম রুমে নিয়ে ধর্ষণ করে। এ সময় ধর্ষক কাউছার মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে। এ ব্যাপারে ঘিওর থানা ( ওসি তদন্ত ) মোঃ মহব্বত খান বলেন থানায় একটা ধর্ষণ মামলা হয়েছে। আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।
আলোকিত প্রতিদিন / ২১ মে, ২০২১/ দ ম দ 
- Advertisement -
- Advertisement -