ডেস্ক প্রতিদিন : অনুমতি ছাড়া করোনাভাইরাসের ভ্যাকসিনের সরকারি গোপনীয় নথির ছবি তোলা ও নথি লুকিয়ে রাখার অভিযোগে গ্রেপ্তার করা দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের রিমান্ড ও জামিন আবেদন খারিজ করেছে আদালত। শাহবাগ থানায় দায়ের হওয়া মামলায় সাংবাদিক রোজিনা ইসলামের ৫ দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ। আসামিপক্ষের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার সাংবাদিক রোজিনা ইসলামের জামিনের আবেদন করেন। অপরদিকে, রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক রিমান্ড নামঞ্জুর করেন।
প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের রিমান্ড ও জামিন খারিজ
গতকাল সোমবার দুপুরে পেশাগত দায়িত্ব পালনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে সেখানকার কর্মকর্তারা রোজিনা ইসলামকে পাঁচ ঘণ্টা আটকে রাখার পর শাহবাগ থানা পুলিশে সোপর্দ করে স্বাস্থ্য মন্ত্রণালয়। সোমবার (১৭ মে) রাত সাড়ে ৮টার পরে শাহবাগ থানা পুলিশের একটি টিম সচিবালয় থেকে সাংবাদিক রোজিনা ইসলামকে নিয়ে যায়।
আলোকিত প্রতিদিনি / সা হা
- Advertisement -
- Advertisement -

