আজ মঙ্গলবার, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় হেলপারের মৃত্যু

আরো খবর

প্রতিনিধি,ঈশ্বরদী:
ঈশ্বরদীতে সড়ক দূর্ঘটনায় খড়ি বোঝাই এক পাওয়ার ট্রলি উল্টে ওই গাড়ীর হেলপারের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোরে ঈশ্বরদী শহরের আলহাজ্ব মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে। পুলিশ প্রত্যক্ষ সুত্রে জানা গেছে, আজ মঙ্গলবার ভোরে রাজশাহীর বাঘা থেকে ছেড়ে আসা পাবনা গামী খড়ি বোঝাই একটি পাওয়ার ট্রলি ঈশ্বরদী –পাবনা মহা সড়কের ঈশ্বরদী পৌর এলাকার আলহাজ্ব মোড়ে আসলে অসমতল রাস্তায় পাওয়ার ট্রলিটি উল্টে যায়। গাড়ীতে থাকা খড়ির চাপায় পাওয়ার ট্রলির হেলপার নিয়াত আলী ঘটনাস্থলেই মারা যান। জানা গেছে, নিহত নিয়ত আলী রাজশাহীর বাঘা উপজেলার হিজল পল্লী গ্রামের ইয়াছিন আলীর ছেলে । এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ ঈশ্বরদী থানা হেফাজতে রেখে ময়না তদন্তের জন্যে পাবনা পাঠানোর প্রস্তুতি চলছে বলে পুলিশ জানায়। এ বিষয়ে ঈশ্বরদী থানার উপ পরিদর্শক (এস আই) আব্দুর রাজ্জাক ঘটনার নিশ্চিত করেছেন।
আলোকিত প্রতিদিন/ ১৮ মে, ২০২১/ দ ম দ
- Advertisement -
- Advertisement -