নিজস্ব প্রতিনিধি:
ঢাকার ধামরাইয়ে নিজ বাড়ীর পাশের মদ-গাঁজা ও জুয়ার আসর বসানোর প্রতিবাদ করায় রাতে সাংবাদিকের বাড়ীতে ডাকাতি ঘটনা ঘটেছে। প্রতিবাদকালে ওই সাংবাদিককে দেখে নেবে বলে তারা হুমকী প্রদান করে ছিল বলে জানা গেছে। সাংবাদিকের ঘরের বারান্দার গ্রিল ও প্রধান ফটকের তালা কেটে রোববার দিনগত রাতে এ দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ধামরাই উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও এশিয়ান টেলিভিশনের সাংবাদিক মো: আশরাফুল ইসলামের কালামপুরস্থ বাড়ীতে। সংঘবদ্ধ দল ঘরে ঢুকে আলমিরা খুলে ডেল ব্র্যান্ডেরর একটি ল্যাপটপ, ২টি ডিএসআলআর ক্যামেরা,আড়ই ভরি ওজনের স্বর্ণের অলংকার ও নগদ ৪৫হাজার টাকার নালামাল লুট করে। রোববার দুপুরে এ ব্যাপারে ধামরাই থানায় একটি অভিযোগ দায়ের করা হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। জানা গেছে, সাংবাদিক আশরাফুল ইসলামের কালামপুর পূর্বপাড়া মহল্লার বাড়ীর পাশে স্থানীয় চিহ্নিত মাদক সেবী, বিক্রেতা ও জুয়াড়রা মদ-গাঁজা ও জুয়ার আসর বসায়। এলাকাবাসীকে সঙ্গে করে সাংবাদিক আশরাফুল তাদের এহন কর্মকান্ডের প্রতিবাদ জানান, শনিবার সকাল ১১টার দিকে। এরপর তিনি স্ত্রী সন্তান নিয়ে বিকালে সিঙ্গাইর শ্বশুরালয়ে বেড়াতে যান। এ সুযোগে অজ্ঞাত চোরদল শনিবার দিনগত গভীর রাতের আঁধারে সাংবাদিকের ঘরের বারান্দার গ্রিল ও প্রধান ফটকের তালা কেটে চুরি করে। এসময় টের পেয়ে আশপাশের লোকজন দৌড়ে আসলে ডাকাতরা পালিয়ে যায়। সাংবাদিক আশরাফুল জানান, প্রতিনিয়িত মাদক ও জুয়ার আসর বসিয়ে এলাকার পরিবেশ নষ্ট করায় এলাকাবাসীকে নিয়ে তাদের প্রতিবাদ জানাই। তখনই তারা আমাকে দেখে নেয়ার হুমকী প্রদান করে। আমি রাতে বাড়ীতে না থাকার সুবাদে তারাই আমার ঘরে এ ডাকাতি সংঘটিত করেছে বলে আমার বিশ্বাস।
তদন্ত কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক মো: জসিম উদ্দিন বলেন,মাদক সেবনকারি ও বিক্রেতারাই এমন নোংরা কাজ করে থাকে। তাদের ধরে পেদানি দিলেই সব বেরিয়ে আসাবে বলে আমার বিশ্বাস। কোনক্রমেই এ সিন্ডিকেটকে ছাড় দেয়া হবেনা। খুব শীঘ্রই এ চুরির ঘটনাটি উন্মোচিত হবে।
আলোকিত প্রতিদিন/ ১৭ মে, ২০২১/ দ ম দ
- Advertisement -

