আজ শনিবার, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ১১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৩

আরো খবর

প্রতিনিধি, জামালপুর:
জামালপুর  জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। জানা যায়, সোমবার সকালে জেলার মাদারগঞ্জ উপজেলার শ্যামগঞ্জ কালীবাড়ি বাজারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মিন্টু মিয়া (২৫), রাজু মিয়া (২৫), ইলিম মিয়া(৬৫) নামে তিনজন মারা গেছে। নিহতরা মাদারগঞ্জ উপজেলার সিধুলী  ইউনিয়নের লুটাবর গ্রামের বিন্দু মিয়ার ছেলে মিন্টু মিয়া, চরলুটাবর গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে রাজু মিয়া, মাহমুদপুর গ্রামের মৃত আজিমউদ্দিনের ছেলে ইলিম মিয়া। বিষয়টি নিশ্চিত করেছে সিধুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরন আহাম্মেদ।  মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ  শামছুল হুদা খান জানান, কালীবাড়ি বাজারের মীম বেকারির মালিক মিন্টু তার দুই কর্মচারীকে নিয়ে দোকান পরিবর্তন করছিলেন। সকাল সাড়ে ১১টার দিকে মাথায় করে টিন নিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত রাস্তায় থাকা  বিদ্যুতের তারের সংস্পর্শে আসে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, কারো কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থলে এখনো পুলিশ রয়েছে। আমরা সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।
আলোকিত প্রতিদিন/ ১৭ মে, ২০২১/ দ ম দ
- Advertisement -
- Advertisement -