নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর উত্তর মহানগর আওয়ামীলীগ নেতা ক্যান্টনমেন্ট থানা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী বশির আহমেদ এলাকাবাসীকে পবিত্র ঈদ-উল- ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। বিশিষ্ট সমাজসেবক ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অবিচল আস্থাশী নেতা বশির আহমেদ বলেন, রমজানের একমাস সিয়াম সাধনার পর মুমিন বান্দাদের আল্লাহ এক বিশেষ উপহার হিসাবে ঈদ চাঁদ দেখান। ধনী গরিব দল মত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে হিংসা বিদ্বেষ ভুলে সম্প্রতি ভালোবাসার প্রতীক হিসাবে দেখা দেয় ঈদ চাঁদ। আমি ক্যান্টমেন্ট থানা আওয়ামীলীগের পক্ষ থেকে আমার এলাকাবাসীর প্রতি বিনিত আহব্বান জানাই আপনারা সরকারের স্বাস্থ্য নীতি মেনে করোনা মহামারী পরিস্থিতি বিবেচনায় সচেতন ভাবে ঈদ উৎযাপন করবেন। আপনার চারপাশের গরীব দু:খী অসহায় মানুষের পাশে দাড়িয়ে তাদের মুখে হাসি ফুটাতে চেষ্টা করবেন। আমরা এমন এক সময় পাড়ি দিচ্ছি যা আমাদের কেবলই সামাজিক সমস্যা নয় বরং গোটা বিশ্বের এক সংকটময় অর্থনৈতিক হুমকিও বটে তাই আমরা মহান আল্লাহর দরবারে দোয়া চাই যেন আল্লাহর রহমতে আমরা এই সংকটময় মুহূর্ত থেকে নাজাত পাই।
আলোকিত প্রতিদিন / ১১ মে, ২০২১/ দ ম দ

