আজ মঙ্গলবার, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

ঈশ্বরদীতে অভিনব কায়দায় যাত্রীবাহী ট্রাক আটক

আরো খবর

প্রতিনিধি, ঈশ্বরদী :
১০ মে,  ১১টার দিকে লালন শাহ্ সেতুর সামনে পাকশি হাইওয়ে থানা পুলিশের চেকপোস্টে একটি ট্রাক আটক করা হয়। পাকশি হাইওয়ে থানার সার্জেন ফিরোজ হোসাইন জানান, মানুষকে সরকারি বিধিনিষেধ মানাতে পুলিশ তৎপর রয়েছে, প্রতিটি গাড়ি থামিয়ে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি  চালানো হচ্ছে, এরই ধারাবাহিকতায় একটি ট্রাক চেক পোষ্টে থামানো হয়, পরে সন্দেহ হওয়ায় ট্রাকটি তল্লাশি করে দেখা যায় মালামাল বহনের মত অভিনব কায়দায় ত্রীপল দিয়ে ঢেকে যাত্রী বহন করছে ট্রাকটি। এভাবে কৌশলে যাত্রী বহন করায় আটক করা ট্রাকের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে বলে জানান সার্জেন ফিরোজ হোসাইন।
আলোকিত প্রতিদিন / ১১ মে, ২০২১ / দ ম দ
- Advertisement -
- Advertisement -