আজ বৃহস্পতিবার, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৩ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বান্দরবানে সেনাবাহিনী অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার

আরো খবর

প্রতিনিধি, বান্দরবান:
বান্দরবানে রুমা সেনা জোন কর্তৃক নিয়মিত সেনাবাহিনী অভিযানের বিদেশি রাশিয়ান তৈরি এসএমজি,৩টি ম্যাগাজিন,  মরণব্যাধী বিদেশিদের আফিম,  দেশীয় মদ, গাঁজা, ছুড়ি, তাজ, এ্যামোনেশন, ব্যবহৃত ব্যাগ, সহ বিপুল পরিমাণে সামরিক সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ১১মে গভীর রাতে ৩টা দিকে রুমা সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গভীর অরণ্যে জঙ্গলে মিনঝিড়ি মার্মা পাড়ার সংলগ্নের একটি জুম ঘরের নিজস্ব গুয়েন্ডায় তথ্য ভিত্তিতে উপরোল্লেখিত সরঞ্জাম সমুহ উদ্বার করা হয়েছে বলে  রুমা জোন ২৭বেঙ্গল সেনাবাহিনী চৌকস অফিসার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ যোবায়ের শফিক পিএসসি  জানিয়েছেন। এর আগেও উক্ত এলাকায় থেকে রুমা জীপ গাড়ির ড্রাইভার বাসুতূ দাশ সহ মোট ৩জনকে অপহরণ করা হয়েছে । জোনে নিজস্ব গোয়েন্ডায় ও নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানায়, গত কয়েকদিন ধরে ভারত মিজোরাম রাজ্যের থেকে বড়থলি ইউনিয়ন  সিমান্ত পেরিয়ে দলচ্যুত বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র  সংগঠন  (এএলপি) ৬/৭জন রুমা উপজেলা দিকে ঢুকে পড়েছে বলে জানিয়েছেন। গোপন সূত্রে জানা গেছে এই সশস্ত্র গ্রুপ নিয়মিত আফিম সহ ইয়াবা সরবরাহ করছে বলে সংশ্লিষ্ট গোপন সূত্রে জানা যায়। এএলপি সশস্ত্র গ্রুপ প্রায় সময় রুমা ২নং সদর ইউনিয়নের সামাখাল, নাইতং মার্মা পাড়ার গভীর জঙ্গলে অবস্থান করে আসছে। চাঁদা আদায় সহ আগামী আচ্ছন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পক্ষপাতিত করা গভীর মাস্টার প্ল্যান করতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। কয়েকমাস আগেও কৈক্ষ্যংঝিড়ি এলাকায় তংমক মার্মা পাড়ায় মেমং মার্মা (৫৫) কে   অপহরণ করে সামাখাল, রিঝুক মার্মা পাড়ার সংলগ্নের গভীর জঙ্গলে নিয়ে গিয়ে এখনো পর্যন্ত হদিস মেলেনি ।
আলোকিত প্রতিদিন / ১১ মে, ২০২১ / দ ম দ
- Advertisement -
- Advertisement -